বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি রাজশাহীতে সাতদিনব্যাপি কারাতে প্রশিক্ষণ সমাপ্ত শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দল নেতা শামীম এর সংবাদ সম্মেলন রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসবে অসাম্প্রদায়িক চেতনার বার্তা বর্ণিল আয়োজনে পবায় বৈশাখী শোভাযাত্রা দীর্ঘদিনের মানষিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন খেলাধুলা শরীর চর্চার অন্যতম মাধ্যম:মিলন বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ উদযাপিত রাজশাহীর চারঘাটে দ্রুত রাস্তা মেরামত ও পানির ব্যবস্থার দাবিতে মানববন্ধন

দীর্ঘদিনের মানষিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন

  • প্রকাশ সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের মানুষ যখন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে মেতেছে, তখন এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে এলো দীর্ঘদিনের মানসিক নিপীড়ন ও তা থেকে মুক্তির কথা। ইংরেজি ২০২৬ সাল এবং বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের এই মিলনমেলায় দাঁড়িয়ে এক নতুন দিগন্ত উন্মোচনের কথা জানিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

মঙ্গলবার সকাল ১০টায় মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি।
অতীতের কঠিন সময়ের কথা স্মরণ করে এমপি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মানুষের মনের মাধুরী সাজিয়ে-গুছিয়ে তাদের প্রাণের কোমল স্পর্শে পৌঁছানোর সুযোগ খুব কম পেয়েছি। মানসিকভাবে আমরা অত্যন্ত নিপীড়িত ও নির্যাতিত ছিলাম।”

তবে এই বন্দিদশা ও নিপীড়নের অবসান ঘটেছে বলে তিনি মনে করেন। অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি সাম্প্রতিক একটি দিনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগষ্ট আমাদের জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যে দিগন্তের জানালা-দরজাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, তা এখন খুলে দেওয়া হয়েছে।”

বক্তব্যের শেষে তিনি সবার সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করে বলেন, “শান্তি ও সুখের দিশারিতে আগত প্রহরগুলো সবার জীবনে আনন্দের চিরভাস্বর হয়ে বয়ে আনুক।

এর আগে মোহনপুর উপজেলা থেকে রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ অফিসার ডা. খন্দকার সাগর আহম্মেদ, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম।

এছাড়াও এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান্দ, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল, ধুরইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin