সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও রাশেদ এর কুশপুত্তলিকা দাহ

  • প্রকাশ সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। শনিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর গণকপাড়া থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে রাশেদ প্রধানের ছবিতে জুতার মালা পরিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

এ সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “আমাদের নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধান যে কটূক্তি করেছেন, তাতে আমাদের রক্তে আগুন লেগেছে। এ জন্য অবিলম্বে রাশেদ প্রধানের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।”

রাশেদ প্রধানের ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদলের নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে উন্নীত করতে চাচ্ছেন। কিন্তু কিছু পথহারা মানুষ তাকে নিয়ে কটূক্তি করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।” অবিলম্বে রাশেদ প্রধানকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের আহ্বান জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।

তারা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাশেদ প্রধানের পিতা শফিউল প্রধানকে মুক্তি না দিতো তাহলে রাশেদ প্রধানের জন্মই হতোনা। সেই রাশেদ এখন তারই সুযোগ্য পুত্র, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ন কথা বলে। এই কুলাঙ্গার রাশেদকে শুধু আটক নয়, তাঁকে দেশের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবী জানান তারা।

রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। এছাড়াও রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত চন্দ্রিামা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি, শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন শেখ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, রাজশাহী মহানগর কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিকউদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin