রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীর কলাবাগানে কাটা হলো ৩০টি কাঠবাদামের গাছ রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচী ও সংবাদ সম্মেলন কাজে কোন ধরণের অনিয়ম অসংগতি বরদাস্ত করা হবে না- এম.পি চাদঁ স্বেচ্ছায় পরিস্কার পরিচ্ছন্ন্নতায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও রাশেদ এর কুশপুত্তলিকা দাহ রাজশাহীতে ‘বিয়ের ফাঁদ’ ও মিথ্যা মামলার অভিযোগ: প্রতিকার চেয়ে যুবকের সংবাদ সম্মেলন পুঠিয়ায় চাঁদা না পেয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক রাজশাহীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বুট ক্যাম্প অনুষ্ঠিত নগরীর কয়েরদাঁড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক পিটারের ইন্তেকাল

স্বেচ্ছায় পরিস্কার পরিচ্ছন্ন্নতায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা

  • প্রকাশ সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশব্যাপি বেড়েছে মশার উপদ্রব। সেইসাথে শুরু হয়েছে ডেঙ্গু। তবে এর প্রকোপ বেশী নয়। এর আগেই সবাইকে সতর্ক হওয়া এবং নিজেদের অফিস এবং বাড়ির আশে-পাশে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে সরকারীভাবে নানা প্রচারণা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। শনিবার সকালে কার্যালয়ের কর্মকর্তারা স্বেচ্ছায় অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

সরকারের পক্ষ থেকে প্রতি সপ্তাহের শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই অফিস কক্ষ, করিডোর, সিঁড়ি ও সিঁড়ির হাতল পরিষ্কার করেন। এ সময় তাদের পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে একযোগে কাজ করতে দেখা যায়, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেনকে। তারা ঝাঁটা হাতে নিয়ে নিজ উদ্যোগে অফিস প্রাঙ্গণ পরিষ্কার করেন।

এ বিষয়ে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমরা যদি নিজের কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখি, তাহলে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে। সরকারি নির্দেশনার পাশাপাশি এটি আমাদের নৈতিক দায়িত্বও।”সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ সরকারি দপ্তরগুলোতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও পরিচ্ছন্নতা বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin