শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

জেলা তাঁতী দলের জেলা পরিষদ প্রশাসককে ক্রেস্ট প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা তাঁতী দলের নেতৃবৃন্দ রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করেন। রোববার বেলা ১২টায় জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে এই ক্রেষ্ট প্রদান করেন তারা। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি ও পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা ও জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এম মুঈদ খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেতৃত্ব রাজশাহী জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন। তারা আশা করেন তিনি এ জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তারা আরও বলেন, রাজশাহী জেলা তাঁতী দল সবসময় জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin