সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কমপ্লিট শাটডাউনে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি) কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে এ শাটডাউন ঘোষণা করেন তারা।

এদিনও শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। এতে সংগঠনটির সাবেক সহ: সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান এবং মেহেদি হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ নিয়োগের দাবিতে ওইদিন ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সোমবার ছিল আল্টিমেটামের শেষ দিন। বিকেল পর্যন্ত নার্সিং অধিদফতর থেকে অধ্যক্ষ নিয়োগ করে প্রজ্ঞাপন না আসায় কঠোর কর্মসূচির কথা জানান শিক্ষার্থীরা। নতুন সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার তারা কলেজে ক্লাস, পরীক্ষা ও হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, প্রায় তিন মাস থেকে কলেজে অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হয়েছে। সেজন্য অবিলম্বে অধ্যক্ষ নিয়োগ দেওয়া প্রয়োজন। সম্প্রতি দেশের আরও তিনটি নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে দেশের ঐতিহ্যবাহী রাজশাহী নার্সিং কলেজ অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে না।

তবে একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের আন্তঃকলহ ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ একটি পক্ষের গাফিলতিতে এ জটিলতা সৃষ্টি হয়েছে। পূর্বের অধ্যক্ষ মতিয়ারা বেগম অবসরে যাওয়ার সময় কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব দেননি। পরে অধ্যক্ষ হতে আগ্রহ প্রকাশ করে ‘লবিং’ শুরু করেন কয়েকজন সিনিয়র শিক্ষক। তবে রহস্যজনক বিশেষ একটি কারণে এখনো পর্যন্ত অধ্যক্ষ হিসেবে কাউকে নিয়োগ বা পদায়ন দেয়নি নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর (ডিজিএনএম)।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin