সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখা। বুধবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ৫ আগস্টের আগে এবং ৫ আগস্টের পরে সারা বাংলাদেশের ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করেছে। এ গুপ্ত রাজনীতি করতে যেয়ে সাধারণ শিক্ষার্থী সেজে তারা আজ ছাত্রলীগকে শক্তিশালী করেছে। চট্টগ্রামে তাদের গুপ্ত রাজনীতির প্রতিবাদ করতে গেলে তারা হামলা করেছে। বাংলাদেশের আরো কোন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলবে না বলে রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে হুঁশিয়ারী প্রদান করা হয়। তিনি আরো বলেন, যদি রাজনীতি করতে হয় তাহলে প্রকাশ্যে রাজনীতি করতে হবেআর যদি ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করতে চায় তাহলে ছাত্রদল তা প্রতিহত করবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদ, জাহিদ হাসান, আবু মুসা, রুহুল আমিন, সৌরভ প্রামানিক, মিজানুর রহমান, উজ্জল মিয়া ও শাকিল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান ও যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ ইমনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin