সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগের সকল ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি রোধে নতুন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সহজ ও দ্রুত সময়ে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর বড়কুঠি বোয়ালিয়া ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনকালে তিনি বলেন, ভূমি সেবা নিতে গিয়ে এখনো অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই হয়রানি বন্ধ করে মানুষ যেন দ্রুত ও সহজে তাদের কাংক্ষিত সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, নতুন এই সেবার মাধ্যমে সেবাগ্রহীতারা যেকোনো ভূমি অফিসে সহজেই তাদের অভিযোগ দাখিল করতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে হয়রানিমুক্ত পরিবেশে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক সাধারণ মানুষের মধ্যে এ সেবার বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জানান। তিনি বলেন, মানুষ যদি এই সেবা সম্পর্কে জানে, তবে তারা সহজেই ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পাবে এবং সেবা গ্রহণে আর কোনো বাধার সম্মুখীন হবে না। জানা গেছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের বিশেষ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে বিভাগের প্রতিটি ভূমি অফিসে বাস্তবায়ন করা হবে।

এ সময় অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকার, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া আরিফ হোসেন এবং কানুনগো নিশিথ কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin