মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ রাজশাহীতে ব্লাস্ট এর দুইদিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত রুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ যুবদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, শ্রমিক নেতা পাখির গ্রেফতার দাবি কাঁকনহাটে মসজিদের কাজ বন্ধ করে দিলো সন্ত্রাসীরা রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন গাছ কাটা, পুকুর ভরাট ও দূষণ বন্ধের দাবি কিসমত আলী হিরার মেয়ের বিয়েতে রাজশাহী মহানগর যুবদলের সহায়তা প্রদান মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর দলমত নির্বিশেষে সবাইকে সরকারী সুবিধা প্রদানের নির্দেশ এমপি মিলনের

কাঁকনহাটে মসজিদের কাজ বন্ধ করে দিলো সন্ত্রাসীরা

  • প্রকাশ সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবদেদক: গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার কাকনপাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিলো সন্ত্রীরা। এমনটাই অভিযোগ এনে কাঁকনহাট পৌর প্রশাসক বরাবরে কাকনপাড়া ওয়াক্তিয়া মসজিদ কমিটির সভাপতি নাসিম আহমেদ একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন পৌরসভা গ্রামীণ অবকাঠামো গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি আর প্রকল্পের আওতায় এক লক্ষ সতেরো হাজার নয়শত তেয়াত্তর টাকা ঊনআশি পয়সা বরাদ্দ দেয়া হয়।

এই বরাদ্দের টাকা নিয়ে চলতি মাসের বিশ তারিখ মসজিদ কমিটির উপস্থিতিতে মসজিদের দ্বিতীয় তলার কাজ আরম্ভ করলে জাবেদ আলীর ছেলে আহাদুল(৪২), এবাদুল(৩৭) ও শহিদুল (৫৫) এবং শহিদুল এর ছেলে বাপ্পী (২৮) ও শুভ (৩০) কাজ বন্ধ করতে বলেন। সেইসাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এছাড়াও তারা মোটা অংকের চাঁদা দাবী করেন। শুধু তাইনয় তাদেরকে নানা ধরনের হুমকী দিয়ে আসছে বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগে আরো উল্লেখ করেন গত বছর (২০২৫) ফেব্রুয়ারী মাসে টি.আর এর টাকায় কাকনপাড়া গোরস্থানের কাজ করতে গেলে একই ব্যক্তিরা কমিটির সদস্যদের রড, হাতুরী ও লাঠিশোটা দিয়ে মেরে আহত করে। এই বিষয়েও গত বছরে প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করা হয়। এ নিয়ে পত্রিকা ও অনলাইনে খবর প্রকাশিত হয়েছিলো।

অভিযোগে আরো উল্লেখ করা হয় শুভ কাঁকনহাট গোডাউন মোড়ে সিএনজি, ব্যাটারি চালিত অটো এমা থেকে চাঁদা আদায় করে আসছে। এছাড়া ও এবাদুল কাকনহাট ঞল মোড়ে নিকট ভোটভোটি গাড়ী থেকে নিয়মিত চাঁদা ওঠান। তারা উভয়ে মাদকাসক্ত বলেও উল্লেখ করা হয় অভিযোগে।

এদিকে স্থানীয়রা বলছেন ঐ সন্ত্রাসীরা একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ বন্ধ দিচ্ছে। তাদের বিরুদ্ধে থানা সহ অন্যান্য প্রতিষ্ঠানে অভিযোগ করেও কোন লাভ হচ্ছেনা। দ্রুত এই সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তারা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin