মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ রাজশাহীতে ব্লাস্ট এর দুইদিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত রুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ যুবদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, শ্রমিক নেতা পাখির গ্রেফতার দাবি কাঁকনহাটে মসজিদের কাজ বন্ধ করে দিলো সন্ত্রাসীরা রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন গাছ কাটা, পুকুর ভরাট ও দূষণ বন্ধের দাবি কিসমত আলী হিরার মেয়ের বিয়েতে রাজশাহী মহানগর যুবদলের সহায়তা প্রদান মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর দলমত নির্বিশেষে সবাইকে সরকারী সুবিধা প্রদানের নির্দেশ এমপি মিলনের

রাজশাহীতে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, শ্রমিক নেতা পাখির গ্রেফতার দাবি

  • প্রকাশ সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় পরিবহন শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ দাবি করেন ও অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবি করেন। সোমবার সকাল ১০টার দিকে মহানগরীর ভদ্রা মোড়ে স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সহ-সভাপতি। তবে জুলাই অভ্যুত্থানের পর ইউনিয়নের সাধারণ সম্পাদক আত্মগোপনে গেলে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনে যান। এছাড়াও রাজশাহী মহানগর শ্রমিক দলের আহ্বায়ক তিনি।
কর্মসূচিতে পরিবহন শ্রমিকরা ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটি বাতিল করতে হবে’, ’শ্রমিকদের উপর হামলা কেন পাখি তুই জবাব দে’, ’অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন দিতে হবে’, ’শ্রমিক ইউনিয়ন অশান্ত কেন পাখি তুই জবাব দে’ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শ্রমিকদের ওপর গুলি ও বোমা হামলা চালায়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।


বক্তারা অবিলম্বে অভিযুক্ত রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক শামীম, স্বপন, নাজমুল, লিটন,আজমত আলী, জাহাঙ্গীর, সাজ্জাদ হোসেন ও শিমুল সহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা।
মানববন্ধন শেষে শ্রমিকরা তাদের দাবির পক্ষে সংহতি প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে জানতে শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখিকে একাধিক বার ফোন দেয়া হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin