রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা

  • প্রকাশ সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাসদ, রাজশাহী মহানগর শাখা। বুধবার সকালে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জাসদের নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান এবং ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ রাজশাহী মহানগর শাখার সভাপতি নুরুল ইসলাম হিটলার এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈশা জাসদ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সেইসাথে সকলের সহযোগিতা নিয়ে রাজশাহীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাবেন বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin