শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র ও জাতি গঠনে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিকদের অবদান সর্বাধিক বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম আইনের আলোকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করা হবে এবং আগামী সংসদে শ্রমিকদের প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার পাবে, যা রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে শ্রমিকরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়।

আলোচনা সভায় এমপি মিলন মোহনপুর উপজেলার কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, স্থানীয় যেকোনো প্রকল্প বা ঘূর্ণিঝড়ের মতো জরুরি দুর্যোগে বাইরের জনবলের বদলে মোহনপুরের নিজস্ব দক্ষ শ্রমিকদেরই অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় শ্রমিকদের একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় এনে তাদের কাজে লাগানোর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি জরুরি মুহূর্তে দ্রুত জনবল নিশ্চিত করাও সম্ভব হবে।

আলোচনা সভা শেষে এমপি শফিকুল হক মিলন ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান, তিল ও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এবং উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin