রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর ২১ জন

  • প্রকাশ সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ২০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (২০২৬-২০২৮) মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একুশ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেয়ে। বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ীরা হলেন, সভাপতি পদে রাহাত পারভেজ, সিনিয়র সহ-সভাপতি ইমানুর রশিদ, সহ-সভাপতি আনোয়ারা খাতুন ও হানিফ সিকদার।
সাধারণ সম্পাদক পদে শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মন্ডল ও জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক এ.এস.এম শক্তিয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজা হোসেন ও সৈয়দ আবু হাসনাত, দপ্তর ও প্রচার সম্পাদক শরিফ উদ্দীন পাঠান, চাকুরী বিষয়ক সম্পাদক আহসান হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শামসুল হক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা আখতার জাহান। এছাড়াও নির্বাহী সদস্য পদে আব্দুল আলিম, শরিফুল ইসলাম খান, আনছারুল হক, আব্দুস সোবহান শাফী ও আব্দুল খালেক বিজয়ী হয়েছেন।


উল্লেখ্য নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন পদের বিপরীতে গত ১৬ এপ্রিল মনোনয়োন পত্র জমা এবং গত ২৪ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ অতিক্রান্তের পর মনোনয়ন পত্র যাচাই বাছাই করে এই ২১ টি পদের বিপরীতে একক প্রার্থী হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ২৯ এপ্রিল বিনা প্রতিদ্বন্দীতায় ২১(একুশ) জনকে বিজয়ী ঘোষণা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin