রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

যুবদল নেতা রবির উদ্যোগে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

  • প্রকাশ সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: লাশ নিয়ে ব্যবসা নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করছেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই রফিকুল ইসলাম রবির উদ্যোগে রাজশাহী সিটিতে চালু হতে যাচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা যা হবে নগরবাসীর জন্য এক অনন্য স্বস্তির বার্তা।

এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্টদের সাথে রোববার দুপুর ১২ টার দিকে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়। সকলের সহযোগিতা ও সদিচ্ছার ভিত্তিতে একটি মানবিক সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে, যেখানে শোকাহত পরিবারগুলোর কষ্ট লাঘবে সবাই একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে, যারা প্রিয়জন হারানোর বেদনার সাথে সাথে আর্থিক চাপে পড়ে আরও বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে লাশ পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া অনেক সময় তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সেই অমানবিক বাস্তবতাকে পরিবর্তন করতেই এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ যেখানে শেষ যাত্রাটুকুও হবে সম্মান, সহমর্মিতা ও মানবিকতার সাথে কোনো অর্থের বোঝা ছাড়াই।

এই উদ্যোগ শুধু একটি সেবামূলক কার্যক্রম নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা যেখানে মানবতা, সহানুভূতি এবং দায়িত্ববোধ একসাথে কাজ করবে। এটি প্রমাণ করে, ইচ্ছা থাকলে মানুষের কল্যাণে বড় পরিবর্তন আনা সম্ভব।

নগরবাসীর প্রত্যাশা, এই মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলবে। মানুষের পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে মানবিক কাজে এগিয়ে আসতে। মানবতার জয় হোক, মানুষ মানুষের জন্য এই হোক আমাদের অঙ্গীকার।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin