সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা কৃষকদলের আয়োজনে রোববার নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম কবির হোসেনের ছেলে বিএনপি নেতা নাসির হোসেন অস্থির।

প্রধান অতিথির বক্তব্যে নাসির হোসেন অস্থির তার পিতা কবির হোসেনের রাজনৈতিক জীবন, সততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তিনি বলেন, “আমার বাবা সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। রাজশাহীর কৃষি খাতের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে রাজশাহীতে প্রথম কৃষি কলেজ প্রতিষ্ঠায় তার অগ্রণী ভূমিকা ছিল, যা আজও এই অঞ্চলের কৃষি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”তিনি আরও বলেন, কবির হোসেন ছিলেন জনমানুষের নেতা, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। তার আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন ইসলাম এর সভাপতিত্বে এবং কাশিয়াডাঙ্গা থানা কৃষকদলের আহ্বায়ক রমজান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা মরহুম কবির হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম কবির হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin