রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর: এমপি মিলন

  • প্রকাশ সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, ভবিষ্যতে তোমরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর। মেধা ও শরীরের বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তিনি আরো বলেন, নিজেকে গড়ে তুলতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। শিশুরা যে বিষয়ে আগ্রহী গান, সংগীত কিংবা অন্য কোনো প্রতিভা সেই সুযোগ করে দিতে হবে।

তিনি আরো বলেন, আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিশু তার স্বপ্ন অনুযায়ী এগিয়ে যেতে পারে।”সোমবার দুপুরে পবা উপজেলার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,“শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষার অভাবেই অনেক সময় তরুণরা বিপথগামী হয়ে পড়ে। তাই ‘মানুষের মতো মানুষ’ গড়তে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খেলাধুলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের দলগতভাবে কাজ করা ও ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। একটি দলের সম্মিলিত স্পিরিটই বিজয়ের মূল চাবিকাঠি। নিয়মিত অনুশীলন ও সঠিক পরিকল্পনার মাধ্যমে মাঠে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনেও সাফল্য এনে দেয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রত্যেকে বাংলাদেশের একজন করে অ্যাম্বাসেডর। তোমাদের দায়িত্ব নিতে হবে এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে হবে। তোমাদের মধ্য থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী ও নেতৃত্ব তৈরি হবে—ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে ওঠে। নিয়মিত ক্রীড়া চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবাইদা জাহান রওশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান, নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ মকবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। মাঠের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নেসা। উপজেলা ভিত্তিক এই টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় হরিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin