বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর পুঠিয়ায় ড্রামট্রাকের চাপায় পথচারী নিহত: ক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিদায় সংবর্ধনা আধা ঘন্টায় কলেজের তিনবিঘা জমি উদ্ধার করলেন এমপি মিলন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন সরকারের উন্নয়নমূলক কাজে অংশিদারিত্ব করছে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা:মিলন হরিয়ান ইউনিয়ন বিএনপি নেতার মায়ের ইন্তেকাল পবার দামকুড়া তোহা হাটে অবৈধভাবে দোকান ঘর স্থাপনের অভিযোগ মানব সেবাই পরম ধর্ম পবা-মোহনপুরে বিভিন্ন কর্মসুচিতে মিলন ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর: এমপি মিলন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল করার উদ্যোগ এমপি মিলনের

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিদায় সংবর্ধনা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএমডিএ‘র প্রধান কার্যালয়ের জিমনেসিয়াম হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে অবসরপ্রাপ্ত বিদায় কর্মকর্তা হলেন এটিএম রফিকুল ইসলাম ব্যবস্থাপক (কৃষি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, আব্দুল লতিফ ও এটিএম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদিও ও তোফাজ্জল আলী সরকারসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান প্রধান কার্যালয় হতে বিদায় কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin