শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর শাখার অধীনে বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চ এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া মঞ্চের রাজশাহী মহানগরের সভাপতি কামাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক জাকারিয়া আল আমিন বোয়ালিয়া থানা পূর্বের এই নতুন কমিটি ঘোষণা করেন।স ংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ নতুন কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে বিভিন্ন পদে তরুণ ও অভিজ্ঞ নেতাকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন, জহুরল আলম রুবেল, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক জহুরল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সজিবুজ্জামান বাপ্পা। বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনের সফলতা কামনা করেন। এই কমিটি রাজশাহী মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin