শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার সিন্দুর কুসুম্বী শিয়ালবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ নানা ধরনের সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও সহায়তা করে। মাঠমুখী তরুণরা সাধারণত অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার পরিবেশ আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইলিয়াস আলী। অনুষ্ঠান পরিচালনা করেন নওহাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নবাব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য শরিফুর রহমান শরীফ, নওহাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারি, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য ডা. মোজাফফর হোসেন মুকুল, নওহাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজাদ আলী সরকার, মিজানুর রহমান মিজান ও সাবেক সদস্য আউয়াল উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকেরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য দুইদিনব্যাপি খেলায় মোট ষোলটি দল অংশগ্রহন করে। আজ শনিবার চুড়ান্ত পর্বের খেলার মধ্যে দিয়ে দুইদিনব্যাপি টুর্নামেন্টের শেষ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin