রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশাকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করেন মোহনপুর উপজেলা বিএনপি। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মোহনপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। সভার শুরুতে উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন প্রধান অতিথি এরশাদ আলী ঈশার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এরশাদ আলী বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির অনেক নেতাকর্মী ঘরছাড়া হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও দলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রেখেছেন।”

সভায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কাদের মোল্লা, যুবনেতা রবিউল ইসলাম কুসুম, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, জেলা তাঁতী দলের সভাপতি কুতুবউদ্দিন বাদশা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক, মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা ও সদস্য সচিব ববিতা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin