রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় রাজশাহীর চারঘাট উপজেলায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং খাল পুনঃখননের ফলে কৃষি, সেচ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত উন্নয়নে সম্ভাব্য সুফল বিষয়ে আলোচনা করেন।
একইসঙ্গে প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, প্রতিবন্ধকতা ও তা নিরসনের উপায় নিয়েও সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করেন। জানা যায়, খালটির প্রাক্কলিত দৈর্ঘ্য ১০.৪ কিলোমিটার। এর মধ্যে ইতোমধ্যে ২.২০ কিলোমিটার খনন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও স্থানীয় জনগণের জীবনমানেও ইতিবাচক প্রভাব পড়বে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin