নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহা যতই এগিয়ে আসছে,ততই পুরুষের পাশাপাশি নারী ছিনাতাইকারীরা বেপোয়ারা হয়ে উঠছে। তারা সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে নেমেছে। শনিবার দুপরের দিকে এমন একটি নারী সংঘবদ্ধ দলের পাঁচ সদস্যকে আটক করে জনগণ। এরপর রাজপাড়া থানা পুলিশকে খবর দিলে তারা ঐ ছিনতাইকারীদের আটক কওে নিয়ে চলে যায়।
ভূক্তভোগি রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর বাকীর মোড়ের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল বাকীর স্ত্রী মানুয়ারা বেগম বলেন, তিনি কাশিয়াডাঙ্গা থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য একটি অটোরিক্সায় করে বাড়ি ফিরছিলেন। তাঁর সাথে তাঁর পাড়ার আরো দুইজন ছিলেন। এ সময়ে আরো পাঁচজন ঐ ছিনতাইকারী ওঠে বলে জানান তিনি। এরপর হঠাৎ করে এক নারী তাঁর পিঠে হাত দেয়। ঐ সময়েই তাঁর এক ভরি ওজনের স্বর্ণের চেইন কেটে নিয়ে নেয়। পরে বাকীর মোড় বাইপাসে এসে অটোরিক্সা থেকে ভাড়া দিতে যেয়ে গলা খালি দেখে চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে ঐ পাঁচ ছিনতাইকারীদের আটক করেন।
আটককৃত ছিনতাইকারীরা হলেন, ঢাকা শাহবাগ এলাকার কালামিয়ার স্ত্রী আরতী, সিরাজগঞ্জের রুবেলের স্ত্রী রোজিনা, ঢাকার তাকির এর স্ত্রী তাসলিমা, অস্তার মিয়ার মেয়ে শেফালী, পাবনা মিলন এর স্ত্রী মাজেদা ও ঢাকা শাহবাগ এর জাকির মিয়ার স্ত্রী আসমা। তবে এই নাম ও ঠিকানা আদোই সঠিক কিনা তা বলা মুসকিল। প্রত্যক্ষদর্শীরা জানান ভূক্তভোগির চিৎকারে তারা দৌড়ে গিয়ে ঐ ছিনতাইকারীদের। পরে পুলিশকে খবর দিলে তারা এসে সব ছিনতাইকারীদের আটক করে নিয়ে যান বলে জানা গেছে।