রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কেশরহাট পৌরসভায় স্থবিরতা কাটাতে নির্বাচনের তাগিদ এমপি মিলনের

  • প্রকাশ সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেশরহাট পৌরসভার উন্নয়ন স্থবিরতা, ঠিকাদারদের গাফিলতি এবং দেশজুড়ে গড়ে ওঠা ‘মব কালচার’ (উচ্ছৃঙ্খল জনতার সংস্কৃতি) নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পৌরসভার বর্তমান অচলাবস্থা ও পরিকল্পনার ঘারতি কাটাতে সাবেক ও বর্তমান অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনের তাগিদ দেন এমপি। একই সাথে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নিয়োগের দাবি জানানো হয়। সোমবার বেলা ১১টায় কেশরহাট পৌরসভা প্রাঙ্গনে জনবান্ধব নাগরিক সেবা নিশ্চিতকরণ ও আধুনিক পৌরসভা গঠনে কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন এমপি শফিকুল হক মিলন।

এসময় এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, কেশরহাট পৌরসভায় দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পরিকল্পনাবিদের তীব্র অভাব রয়েছে। সারা বাংলাদেশের পৌরসভাগুলোতে দৃশ্যমান উন্নয়ন হলেও কেশরহাটে কেন তা হচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয়। তিন মাসের জন্য চুক্তি করা ঠিকাদারদের সমালোচনা করে বলা হয়, কোনো ঠিকাদারই সময়মতো ও সঠিকভাবে কাজ শেষ করেনি। অতীতে এই পৌরসভায় প্রচুর সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও বাজারের প্রধান সমস্যাগুলোর সমাধান হয়নি এবং কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা হয়নি।

এমপি আরো বলেন, দেশে ছড়িয়ে পড়া ‘মব কালচার’ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এমপি বলেন, সর্বপ্রথম কেশরহাটের মাটি থেকেই এই ক্ষতিকর মব কালচার বর্জন করতে হবে। মানুষের ঘরবাড়ি ভাঙচুর করা, রাস্তায় গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে রেখে নিজেরা ফায়দা লোটার এই অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি আরোও বলেন, বর্তমানে পৌরসভায় কোনো মেয়র বা কাউন্সিলর না থাকায় এক বড় ধরনের প্রাতিষ্ঠানিক শূন্যতা ও স্থবিরতা তৈরি হয়েছে। এই সংকট নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, সরকার খুব দ্রুতই এখানে নির্বাচনের কথা ভাবছে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতেই পৌরসভার দায়িত্ব হস্তান্তর করা হবে। পৌরসভাকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য প্রশাসক এর নিকট কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে।

উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে আশ্বস্ত করে এমপি বলেন, বর্তমানে তাৎক্ষণিক দেওয়ার মতো পর্যাপ্ত সম্পদ না থাকলেও বসে থাকার সুযোগ নেই এবং পৌরসভার নতুন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা প্রকাশ করে বলেন, আপনারা আমার কাছে যাবেন কেন, আমিই আপনাদের কাছে আসব।
আগামী দিনে কেশরহাটের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে জনগণকে সচেতনভাবে সৎ, যোগ্য ও সেবাধর্মী জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান জানান এমপি মিলন।

অন্যদিকে কেশরহাটের তিলাহারী সরদার মোড় হতে রহিমের দোকান ইউনিব্লক সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ ফিকুল হক মিলন। দুইটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নিবার্হী অফিসার ফাহিমা বিনতে আখতার, কেশরহাট পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজীম উদ্দিন সরকার, মোহনপুর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম, উপসহকারী প্রকৌশলী রিপন আলী, উপসহকারী প্রকৌশলী মঞ্জুর হোসেনসহ বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা এল জিডি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin