রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীর বাঘার চরাঞ্চলে এক মাসের মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে:ডিআইজি

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস, ডাকাতি ও নাশকতার ঘটনায় দীর্ঘদিন ধরে আতঙ্কে থাকা রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চলে অবশেষে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দাবির পর রাজশাহী রেঞ্জ ডিআইজি এক মাসের মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দিয়েছেন। এরফলে স্বস্তি ফিরতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। বুধবার সরেজমিন বাঘার পদ্মার চরণঞ্চল এলাকা পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী।

এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি জানান, চরাঞ্চলে দ্রুত একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। ডিআইজি আরো বলেন, “চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় থাকা মানুষ স্বস্তি পাবে। তবে অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন।

এ সময় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, সাম্প্রতিক সময়ে গোলাগুলি, ডাকাতি ও নাশকতার ঘটনায় চরাঞ্চলের সাধারণ মানুষ চরম উদ্বেগ-আতঙ্কে দিন কাটাচ্ছিল। বিষয়টি গুরুত্ব সহকারে রাজশাহী রেঞ্জ পুলিশের নজরে আনা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া যায়। চরাঞ্চলে পুলিশ ফাঁড়ির স্থাপন করতে চাওয়াই ডিআইজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ভৌগোলিক ভাবে বিচ্ছিন্ন ও দুর্গম হওয়ায় বাঘার চরাঞ্চল দীর্ঘদিন ধরেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার বলেন, পুলিশ ফাঁড়ি স্থাপনের খবরে চরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন তিনি।

এদিকে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, নতুন পুলিশ ফাঁড়ি চালু হলে চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার নাইমুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপারসহ উপজেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১১ মে বাঘা সীমান্তবর্তী এলাকা থেকে ১৭৬টি গরু কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় নিয়ে দখলে নেওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে বাঘা, লালপুর ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে গরুগুলো উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া গত ১৮ মে দিবাগত রাতে কালিদাসখালী চরে গোলাগুলির ঘটনার পর স্থানীয় বাসিন্দা স্বপন ব্যাপারী নিখোঁজ হন। এখনো তার সন্ধান মেলেনি। এর আগে একে রাতে চার বাড়িতে ডাকাতি এবং দুই বাজারের ছয়টি দোকান চুরির ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করে। তারই প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে চরাঞ্চলে পুলিশ ফাঁড়ির দাবি জানানো হয়। যা আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin