রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আপসহীন নেতা এবং স্বপ্ন বাস্তবায়নের কারিগর। তিনি আজীবন আপসহীন থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং কখনো জাতির সঙ্গে মুনাফেকি বা বেইমানি করেননি। শনিবার দুপুরে মোহনপুর উপজেলা চত্বরে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকীর দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন পবা-মোহনপুর আসনেরসংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এমপি বলেন, জিয়াউর রহমানের প্রণীত বৈপ্লবিক ‘১৯ দফা’ কর্মসূচি সে সময় মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিল। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন। তিনি আরোও বলেন, জিয়াউর রহমান ছিলেন একাধারে শ্রমিকের জিয়া, কৃষকের জিয়া এবং সর্বস্তরের গণমানুষের জিয়া। এছাড়া তাঁকে মুসলমানদের নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।

এমপি মিলন বলেন, জিয়াউর রহমান কেবল জাতির স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করার নিপুণ কারিগর ছিলেন। তাঁর যোগ্য দিকনির্দেশনায় জাতি সে সময় সঠিক পথের সন্ধান পেয়েছিল। তিনি জাতিকে পথ দেখিয়েছেন এবং কখনোই জাতীয় পর্যায়ে মুনাফেক বা বেইমান হিসেবে আবির্ভূত হননি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বতে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাদের, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবুর রহমান, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব মতিউর রহমান, সাবেক উপাধ্যক্ষ মুকবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মৌটুসী, যুগ্ম আহ্বায়ক বেলী, সদস্য সচিব ববিতা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট এর সভাপতি রামকৃষ্ণ কুমার।

এছাড়া যুবনেতা মির্জা শওকত, আব্দুর রহিম, নাহিদ পারভেজ হিমু, ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান লিটন, মাহমুদুল হাসান রুবেল, ইউনিয়ন সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, আব্দুল মালেক, আনছার আলী, রুস্তম আলী, রেজাউল ইসলাম, নুরে আলম সিদ্দিকী মুকুল, ইউনুস আলী, আলামীন, উজ্জ্বল হোসেন, জিল্লুর রহমান ও তাজউদ্দীন আহমদ সহ শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin