রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ফেলোশিপ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্রের বনে, ফলের বাগানে, হৃদয়ে রোটারির বন্ধন, শরমংলায় স্মরণীয় ফেলোশিপ এর আয়োজন। রোটারি ফেলোশিপ মাস উপলক্ষে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সদস্য ও তাদের পরিবারের দিনব্যাপি ফেলোশিপ অনুষ্ঠিত হয়। সোমবার রাজশাহীর গোদাগারি উপজেলার শরমংলা ইকো পার্কে ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার শরিফুল হকের ব্যক্তিগত আয়োজনে মানবিক বন্ধনের এক অনন্য মিলনমেলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের প্রতিটি সদস্য যেন খুঁজে পেয়েছিল এক টুকরো শান্তির ঠিকানা।

আয়োজক রোটারিয়ান শরিফুল হক তাঁর বিশাল আম ও ড্রাগন ফল বাগান, গরু-ছাগল ও হাস-মুরগির খামার ঘুরিয়ে দেখান। শিশু থেকে প্রবীণ, সকলে মুগ্ধ হয়ে ঘুরে বেড়ান সবুজ ঘাসে মাখা পথ ধরে, গাছের ডালে ঝুলে থাকা পাকা ফলে চোখ রাখেন, আর খোলা আকাশের নিচে গল্প আর আড্ডায় মেতে ওঠেন। পার্কের চারপাশের পাখির ডাক, মৃদু বাতাস আর বাগানের মিষ্টি গন্ধ সব মিলিয়ে এক স্বপ্নিল পরিবেশ সৃষ্টি হয়।

এতে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান ও ফাস্ট লেডি নাজিয়া ইসলাম (এনেটস প্রকৃতি); আয়োজক ও সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার শরিফুল হক ও তাঁর স্পাউস জিনাত রহমান (এনেটস তাজওয়ার); পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. হেমায়েতুল ইসলাম আরিফ ও পাস্ট ফাস্ট লেডি মাহবুবা হাসনিন (এনেটস আহনাফ হাসান ও আরশাদ হাসান); ক্লাব ডিরেক্টর রোটারিয়ান প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার ও স্পাউস ড. সবরিনা আনাম; রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলম ও স্পাউস ড. নিলুফা আহসান; ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান ও স্পাউস তাহেরা খাতুন; এবং জয়েন্ট ট্রেজারার রোটারিয়ান মোহনা।

এই আনন্দমুখর আয়োজনের ফাঁকেই একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগের বীজ রোপিত হয়। পার্শ্ববর্তী এলাকার স্থানীয় বাসিন্দা মিজানের সঙ্গে আলোচনার মাধ্যমে রোটারিয়ান ইঞ্জিনিয়ার শরিফুল হকের বাগান এলাকায় একটি আরসিসি (রোটারি কমিউনিটি কর্পস) গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। প্রেসিডেন্ট মিজানুর রহমান ও সেক্রেটারি শরিফুল হক আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এলাকাবাসীর অংশগ্রহণে এটি বাস্তব রূপ নেবে, যা স্থানীয় পর্যায়ে রোটারির সেবার হাতকে আরও সম্প্রসারিত করবে। প্রেসিডেন্ট মিজানুর রহমান বলেন, “প্রকৃতির বুকে এমন ফেলোশিপ সত্যিই স্মরণীয়। রোটারিয়ান শরিফুল হকের আন্তরিকতা ও আপ্যায়ন আমাদের প্রত্যেককে পরিবারের মতো অনুভব করিয়েছে।” ক্লাবের সবাই আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিনের শেষে ফিরে আসেন হৃদয়ে এক অকৃত্রিম ভালোলাগা আর দারুণ সব স্মৃতি নিয়ে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin