নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার ম্যাচ ভালামে জমি দখলের জন্য জমিতে থাকা আম, ডাব, বাঁশ গাছ কেটে নিয়েছে। এমনটাই অভিযোগ করেন অত্র গ্রামের মৃত কুসুম মন্ডলের ছেলে জেকের মন্ডল (৭৪)। এ নিয়ে তিনি পবা থানায় হান্নান আলীর স্ত্রী সুকিমন বেগম (৪৫), মৃত ছামাদ আলীর ছেলে হান্নান আলী (৫৫) ও হান্নান আলীর ছেলে হালিম উদ্দিন (২০), এর বিরুদ্ধে পবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন জেলা-রাজশাহী, থানা-পবা, মৌজা- ভবানীপুর, জে.এল নং-১৫৪, আর.এস খতিয়ান নং-৮৫৩, আর.এস দাগ নং- ২৭২৩, রকম- ভিটা, পরিমান ১৬ শতক, তফসিল ভুক্ত সম্পত্তিতে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। যার মামলা নং-৩২৫পি/২৫ (পবা), ধারা-১৪৪ ফৌঃ কাঃ বিঃ। মামলাটি চলমান থাকা অবস্থায় উপরোক্ত বিবাদীগণ গত সোমবার দুপুর ১.৩০টার দিকে জোর পূর্বক ভাবে গাছ পালা কেটে দখলের চেষ্টা চালাচ্ছে। বিবাদীগণকে বাধা দিতে গেলে তারা বিভিন্ন রকমের ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দেন বলে উল্লেখ করেন জেকের আলী। তাঁর জমি রক্ষার্থে আইন শৃংখলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।
এদিকে বিবাদীগণের কারো মোবাইল নম্বর না পাওয়ায় কোন প্রকার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।