রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় পবা উপজেলার চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর শ্রীরামপুর নদীর ধারে চর মাজারদিয়াড় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে বক্তারা বলেন, চর মাজারদিয়ায় উৎপাদিত কৃষিপণ্য অনেক কষ্টে নদী পার করে রাজশাহী শহরে এনে বিক্রি করতে হয়। কিন্তু ঘাটে ইজারার কোনো তালিকা (চার্ট) প্রদর্শন করা হয় না। উল্টো ইজারাদার কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার চেয়ে অমানবিক ও অযৌক্তিকভাবে অতিরিক্ত টোল আদায় করে থাকেন। এর প্রতিবাদ করলে অনেক সময় সাধারণ মানুষকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়।

বক্তারা আরও বলেন, ভৌগোলিক কারণে এই এলাকার অধিকাংশ জমি পদ্মার তীরবর্তী হওয়ায় প্রতিবছর আবাদযোগ্য জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ক্রমাগত আবাদি জমি হ্রাস পাওয়ায় কৃষিনির্ভর এই সীমিত আয়ের মানুষের জীবিকা নির্বাহ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। কৃষিপণ্য পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আনা-নেওয়া ছাড়া এই ঘাট দিয়ে অন্য কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয় না।

রাজশাহীর পবা উপজেলার ৪নং হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর মাজারদিয়ারের জনসংখ্যা প্রায় ১০ থেকে ১২ হাজার উল্লেখ করে মানববন্ধনে জানানো হয়, এখানকার প্রায় ৯৮ শতাংশ মানুষই কৃষিজীবী। এখানে কোনো গরুর করিডোর নেই বা সীমান্ত পারাপারেরও কোনো পথ নেই। তাই খেটেখাওয়া দিনমজুর মানুষের দুঃখ-কষ্টের কথা বিশেষ বিবেচনায় রেখে মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে এলাকাবাসী পায়ে হেঁটে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক দ্রুতই সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী চরবাসী ফিরে যান।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন বাদশা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম সাহেব,চর মাজারদিয়াড় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির, জেলা জজ কোর্টের এডভোকেট সেলিম রেজাসহ স্থানীয় শত শত সাধারণ জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin