রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে: এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১২ জুন) সকালে কক্সবাজারের চকরিয়ায় বৃক্ষরোপণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এর ধারাবাহিকতায় রাজশাহীতেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলার পবা এবং মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন কর্মসূচিতে উপস্থিত হয়ে এসব বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি বলেন, “আমাদের সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষা, ছায়া, ফল ও অক্সিজেনের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

এদিনের পৃথক কর্মসূচিতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, পবার এসিল্যান্ড মেহেদী হাসান, মোহনপুরের এসিল্যান্ড জোবায়দা সুলতানা, পবা উপজেলা বন কর্মকর্তা আব্দুল মান্নান, মোহনপুর উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান ও প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জান্নাতুল ফিরদাউস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin