রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত হয় । সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা । একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর শহীদুর রহমান, প্রকৌশল স্কুলের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের ডীন প্রফেসর ড. বায়তুল মোকাদ্দেছুর রহমান, ব্যবসায় ও আইন স্কুলের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন।

এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. হাবিবুল্লাহ, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের ওয়াহিদ, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সি ইসরাইল হোসাইন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ, পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. আব্দুল আউয়াল, ইইই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তানভীর আহমেদ, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন-এর প্রফেসর ড. ফারাহ নেওয়াজ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আবু রেজা। সভায় অনলাইনে যুক্ত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ডিস্টিংগুইসড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ । সভা সঞ্চালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন অনুষদ ও বিভাগের প্রোগ্রামের কারিকুলাম সংস্কার অনুমোদন, চলমান বিভিন্ন বিভাগের আসন বৃদ্ধি, ডীনস্ কমিটি ও পাঠ্যক্রম কমিটি পুনর্গঠন এবং নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের হ্যান্ডবুক কমিটি গঠন। একইসাথে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা প্রসার, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির বিষয়েও সুপারিশ করা হয়।

সভার শেষে উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য।’ তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin