রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

  • প্রকাশ সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী দিনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তাই আরও পড়ো, আরও শেখো এবং সঠিক লক্ষ্য ঠিক করে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাও। শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, মাদক নিয়ন্ত্রণ, সমাজ উন্নয়ন শীর্ষক আলোচনা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, যে জাতি তার মেধাবীদের সম্মান করতে জানে না, সে জাতি কখনোই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতের আত্মবিশ্বাসী ও মর্যাদাশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের কল্যাণে আত্মনিয়োগ করবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সততা ও নিষ্ঠা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাজশাহীকে একটি ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার পূর্ব অভিজ্ঞতা তুলে ধরে ভূমিমন্ত্রী জানান, এক সময় লন্ডন স্কুল অব ইকোনমিক্স রাজশাহীকে বিশ্বের অন্যতম বসবাসের উপযোগী শহর হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তিনি শিক্ষার্থীদের ভারতের সাবেক রাষ্ট্রপতি এ.পি.জে. আব্দুল কালামের জীবন থেকে শিক্ষা নিয়ে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যখন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাবে, তখন তারা যেন বাংলাদেশের ‘অ্যাম্বাসেডর’ বা রাষ্ট্রদূত হিসেবে নিজেদের মার্জিত ব্যবহার ও সুমিষ্ট বাচনভঙ্গির মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। এ সময় ভবিষ্যতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে সরকারি পর্যায়ে আরও বড়ো পরিসরে এবং মনোরম পরিবেশে শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সংবর্ধনা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।
বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার ফয়সল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এইচএসসি-২০২৫ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ৭০০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন মন্ত্রী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin