সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ পুবালী ব্যাংক কেশরহাট শাখার লোন অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের ফ্রি ডেন্টাল ক্যাম্প

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী

  • প্রকাশ সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেন, যোগব্যায়ামের আয়োজন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি বলিষ্ঠ নিদর্শন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বের এবং পারস্পরিক অবিচল আস্থার ওপর প্রতিষ্ঠিত। রোববার বিকালে রাজশাহী আই বাঁধ সংলগ্ন মাঠে ১২তম ইয়োগা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, যোগব্যায়াম এই অঞ্চলের হাজার বছরের প্রাচীন ঐতিহ্য। আজ থেকে প্রায় ৩ হাজার বছর আগে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে যে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল, সেখান থেকেই এই যোগবিদ্যার আদি চর্চা ও প্রচলন শুরু হয়েছিল। এই বরেন্দ্র সভ্যতা থেকেই বৌদ্ধ ও স্থানীয় মানুষের মাধ্যমে যোগব্যায়াম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
ভূমিমন্ত্রী অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত যোগব্যায়াম চর্চার আহ্বান জানান। তিনি ভবিষ্যতে এই অঞ্চলে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আরও বড় পরিসরে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহীতে অবস্থিত ভারতীয় উপদূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, আরএমপির উপ-পুলিশ কমিশনার মীর শাফিন মাহমুদ এবং অভিনেত্রী সঞ্চিতা রাণী দত্ত।
সভাপতির বক্তৃতায় ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, ভারত ও বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার ধরন একই সূত্রে গাঁথা। বিশেষ করে যোগব্যায়াম এবং আয়ুর্বেদ এই দুই দেশের একটি প্রাচীন ও শক্তিশালী অভিন্ন উত্তরাধিকার, যা বর্তমান বিশ্বে সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। যোগব্যায়াম ও আয়ুর্বেদের মতো অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য দুই দেশের মানুষের মধ্যকার যোগাযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইয়োগায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin