মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কারিতাস, রাজশাহীর শিশু সুরক্ষা কমিটির মতবিনিময় সভা রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি প্রদান আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ: ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত মেডিকেলে সুযোগ পেয়েও অর্থ সংকটে চা বিক্রেতার মেয়ে মাহমুদা, সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভা যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ

রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার অযৌক্তিক ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং নগর পরিবহন ব্যবস্থার ক্রমবর্ধমান বিশৃঙ্খলার প্রতিবাদে সোমবার বেলা ১১ টায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সিটি কর্পোরেশনের প্রশাসক দাপ্তরিক কাজে শহরের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন। এছাড়াও স্মারকলিপির অনুলিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপরিচালক নূর আলম সিদ্দিকীর হাতেও তুলে দেয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন রুটে ইজিবাইক/অটোরিকশা চালকদের একটি অংশ ইচ্ছেমতো ভাড়া আদায় করছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ, চাকরিজীবী এবং নিয়মিত যাত্রীদের ওপর এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। অনেক ক্ষেত্রে ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডা, উত্তেজনা এবং অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হচ্ছে।

প্রতিনিধিরা বলেন, নাগরিকদের জিম্মি করে কোনো ধরনের পরিবহন ব্যবস্থা পরিচালিত হতে পারে না। নগরবাসীর স্বার্থে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে নগরবাসী অযৌক্তিক ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানির শিকার হলেও এ সমস্যার কার্যকর সমাধান দেখা যাচ্ছে না।

এ লক্ষ্যে স্মারকলিপিতে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে যৌক্তিক ভাড়া নির্ধারণ ও বাস্তবায়ন, প্রতিটি অটোরিকশায় ভাড়ার তালিকা প্রদর্শন, অবৈধ ও লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা, আধুনিক ও পরিবেশবান্ধব সিটি বাস সার্ভিস চালু, অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের অভিযোগ গ্রহণ ও প্রতিকারের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু করা।

স্মারকলিপি প্রদানকারীরা আশা প্রকাশ করেন, রাজশাহী সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিক ও যৌক্তিক এই দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং রাজশাহীকে একটি নাগরিকবান্ধব ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর সহ-সভাপতি মোখলেসুর রহমান, বিডি ক্লিন রাজশাহীর জেলা সমন্বয়ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ রাজশাহী জেলা সমন্বয়ক হাসিবুল হাসনাত রিজভি, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডী, রোটর‌্যাক্ট ক্লাব অব এপ্রোচ, রাজশাহীর সভাপতি ফাতেমা মোস্তারী, আমার বাংলা তরুণ সংঘের সভাপতি তাহমিদ জাকি, রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের সভাপতি সুমাইয়া খাতুন, ইচ্ছে থেকে শুরু সেচ্ছাসেবী সংস্থার সভাপতি সাবরিনা শারমিন হক। এছাড়াও রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin