রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

কোন ধর্ষক, লুণ্ঠনকারী ও খুনীকে আর কেউ রাজপথে দেখতে চায়না: সুইট

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, হত্যা, গুম, খুন ও নৈরাজ্যের বিচারের দাবীতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কাদিরগঞ্জ কড়াইতলা মোড় থেকে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে তারা পতিত আওয়ামীলীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। মিছিল নিয়ে তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ(আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগের সেদিন আর নাই। এখন কোন ধর্ষক, লুণ্ঠনকারী ও খুনীকে আর কেউ রাজপথে দেখতে চায়না। পতিত সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতাকে কুকখিগত করে রেখেছিলো। তারা গণতন্ত্রকে ধ্বংস করে গেছে। বিচার বহির্ভূত খুন ও গুম করেছে। ঐ স্বৈরাচারী দলকে আর এদেশের মানুষ চায়না। যে কাজ রাজশাহীর জনগণ চায়না। সে কাজটি রাজশাহী মহানগর বিএনপিও চায়না। তিনি আরো বলেন, জনগণ ও বিএনপি আর কোন সন্ত্রাসীকে দেখতে চায়না। যদি ঐ আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা যায়, তাহলে তাদেরকে পাকরাও করে আইনের নিকট সদর্প করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি আরো বলেন, ঐ সকল সন্ত্রাসীদের পাকরাও করে তিনি বলেন দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। এদেশের মানুষ এখন সোচ্চার। সবাই এই দেশবিরোধী স্বৈরাচারদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম রআহ্বায়ক আনারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান ও কামরুজ্জামান মিলন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুল রেজা রিপন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজ, সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আমিন সঞ্চয়, যুগ্ম আহবায়ক শিপলু।

এছাড়াও শাহ মখদুম থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুস শাহাদাত শাহান, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, সাবেক সিনিয়ার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সাবেক সদস্য সচিব শুভ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শাফিন আজমির ও সহ-সভাপতি শারিকসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin