রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উপকৃত হবে ৩ লাখের অধিক শিশু: সিভিল সার্জন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় রাজশাহী সিভিল সার্জন ডা. এস আই এম রেজাউল করিম উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ জন শিশুকে নীল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৯ হাজার ৪৬৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন পরিচালনায় জেলার ১০টি স্থায়ী ও ১,৭৭৮টি অস্থায়ী কেন্দ্র এবং ৩,৫৭৬ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। সিভিল সার্জন অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin