রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ড সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আওতাধীন জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপ্লাইড সাইন্স (জেইএএস) এর এডিটরিয়াল বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) রুয়েটের প্রশাসন ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভা সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।

সভায় আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, তওই কৌশল বিভাগের অধ্যাপক ড. সোহেল রানা, প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন ও ভারপ্রাপ্ত কম্পট্রোলার শেখ ফয়সাল আরেফিন।

সভায় ১৬ টি গবেষণাপত্রের অনুমোদনের বিষয়ে অবহিত করা হয়। এছাড়াও রুয়েটে গবেষকবৃন্দের চলমান গবেষণাপত্রের পরিধি ও বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর আগে একই সভাকক্ষে গবেষণা মূল্যায়ন কমিটির ৩০ তম সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin