রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী জেলা পরিষদ প্রশাসক ঈশাকে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশ সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী আইনজীবী সহকারী সমিতি। বুধবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৭) এর নেতৃবৃন্দ এই শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সমিতির সভাপতি বজলুর রহমান বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সরদারের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে সমিতির অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী (ঈশা) নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, আইনজীবী সহকারীরা বিচারপ্রার্থী মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি পেশাগত দক্ষতা, ঐক্য ও আন্তরিকতার মাধ্যমে সমিতির উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin