নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব রেজি নং বি-১৯৭১, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজশহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সম্মানান প্রদান করা হয়। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রশাসকের নিজ কার্যালয়ে ইনসাব নেতৃবৃন্দ এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা কমিটির সভাপতি আলহাজ্ব নবাব আলী সহ ইনসাব রাজশাহী জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রশাসক ইনসাব এর কার্যক্রমে খুশি হন এবং আগামীতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করে তিনি।