নিজস্ব প্রতিবেদক: উত্তরবঙ্গ মহিলা উন্নয়ন সংস্থা রাজশাহীর উদ্যোগে নগরীর টালিপাড়া খ্রীস্টান পল্লির শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, স্কেল ও কলম বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে পঁয়ত্রিশ জন শিশুর মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন অত্র সংস্থার প্রতিষ্ঠাতা আবু হাসনা পলি। প্রতি বছর শিশুদের মধ্যে এই ধরনের উপকরণ প্রদান করে আসছেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, এই ধরনের কার্যক্রমই শুধু নয় তিনি নারীর ক্ষমতায়নের জন্য নানা ধরনের প্রশিক্ষণ প্রদান। এছাড়াও সামাজিক নিরাপত্তা বলয়ে যে সকল সুযোগ সুবিধা আছে সে সকল বিষয়ে তিনি গরীব অসহায়দের সচেতন করেন, যাতে তারা এই সুবিধাগুলো তারা পান বলে জানান তিনি। পলি বলেন, তিনি দীর্ঘদিন থেকে সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। আগামীতে এই ধারা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।