রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পোস্টার কম্পিটিশনে বিজয়ী রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট

  • প্রকাশ সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জিয়া মেমোরিয়াল পোস্টার কম্পিটিশনে রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট প্রথম স্থান অধিকার করেছে। শনিবার ঢাকার শিল্পকলা মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জিয়া মেমোরিয়াল পোস্টার কম্পিটিশন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এইবি) আয়োজিত এই প্রতিযোগিতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মুসাদ্দিক শ্রাবণ ও শিহাব বাবুর প্রজেক্ট প্রথম স্থান অধিকার করেছে। পুরষ্কার হিসেবে তাদেরকে ৫০ হাজার টাকা প্রইজমানি প্রদান করা হয়।

প্রতিযোগিতায় মোট ১৪৬টি টিমের প্রজেক্ট প্রাথমিকভাবে মনোনীত হয়। এর মধ্য থেকে ১৪টি টিমের প্রজেক্ট চূড়ান্ত পর্বে মনোনীত হয়। সেখান থেকে রুয়েটের শিক্ষার্থীদের টিমের প্রজেক্ট ‘সেফ গার্ড বাংলাদেশ’ চূড়ান্ত বিজয় ছিনিয়ে নেয়। ‘সেফ গার্ড বাংলাদেশ’ নামক প্রজেক্টটি ছিল নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি ‘এআই ইকোসিস্টেম’।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin