রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নগরীর কাশিয়াডাঙ্গায় থানার শেখপাড়ায় বাড়ির প্রবেশ পথ বন্ধের অভিযোগ

  • প্রকাশ সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন শেখপাড়ায় বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ এর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভূক্তভোগি আরএমপি কাশিয়াডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগটি করেন লক্ষীপুর ন্যাশনাল হার্ড ফাওন্ডেশন রোড নিবাসী শফিকুল ইসলাম এর ছেলে সাদিয়ার হোসেন। তিনি উল্লেখ করেন ২০২৩সালে শেখপাড়ায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু তার বাড়ির পশ্চিমে বসবাসরত সদরের ছেলে এবং মেয়ে, আতাহার কসাইয়ের ছেলে সুমন( ৪০), আলমগীর (৫০) ও সিমা (৪৫), আলমগীরের স্ত্রী জুথি(৪৫) এবং নগরীর টুলটুলি পাড়ার আব্দুল লতিফ এর ছেলে জামারুল (৪৮), গংরা মিলে তার বাড়িতে প্রবেশের প্রধান ফটকে ইট দিয়ে দেয়া নির্মাণ করেছে। তাকে বাড়িতে প্রবেশ, করতে দেবেনা বলেই এমনটা করেছে বিবাদীগণ।

তিনি আরো উল্লেখ করেছেন ঐ রাস্তাটি বিবাদীগণের নয়। ১৯৮৮ সালে আলমগীরের পিতা জমিসহ রাস্তা বিক্রি করে দেন। ঐ রাস্তায় আলমগীরদের কোন প্রকার ওয়ারিশ বা অধিকার নাই। এরপরে বিবাদীগণ বিভিন্ন সময়ে রাস্তা বন্ধ করার হুমকীসহ টাকা দাবী করে আসছেন। বর্তমানে বিবাদীরা তার বাড়ির সামনে দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা বাবদ ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা দাবি করছে। টাকা দিতে না চাইলে বিবাদীরা তাকে রাস্তা দিয়ে চলাচল করতে দেবেনা না বলে হুমকি দেন। শুধু তাইনয় তিনি দেখেন গত ২৬জুন ২০২৬ ইং তারিখ সকাল অনুমানিক ৮টার দিকে আলমগীর জোর পূর্বক রাস্তা ঘিরে নেওয়ার কাজ করছে। এ সময়ে বিবাদীকে রাস্তা ঘিরতে নিষেধ করলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। যার স্বাক্ষী অনেকেই রয়েছেন বলে জানান তিনি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য আইনশৃংখলাবাহিনীর প্রতি আহ্বান জানান।

এদিকে ঐ জমির পেছনের দিকে জমি ক্রয় করা এক সিআইডি কর্মকর্তা নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, ঐ রাস্তা আলমগীরদের নয়। তারা যখন পেছনের জমি ক্রয় করেন তখন রাস্তাসহ জমি ক্রয় করেছে। এজন্য এই রাস্তার দাবীদার আলমগীর নয় তারা। এজন্য রাস্তা বন্ধ করার এখতিয়ার আলমগীরের নাই। সাদিয়ারের রাস্তা বন্ধ করতে হলে তারা করবেন বলে জানান।

সরেজমিনে শেখ পাড়ায় গেলে দেখা যায় সাদিয়ারের বাড়ির প্রধান ফটকে ইট দিয়ে দেয়াল দেয়া হয়েছে। এনিয়ে সেখানে আলমগীর লোকজন ডেকে মব সৃষ্টি করার পাঁয়তারা করছেন। আগত ভাড়াকরা লোকজন দেয়াল তুলে প্রবেশ পথ বন্ধ করার নির্দেশ দেন। শুধু তাইনয় আগত ভাড়াকরা লোকজন তাদের জন্য ত্রিশ হাজার টাকা দাবী করেন। আর এনিয়ে বারাবারি করলে বাড়িতে বসবাস করতে দেবেনা বলে হুমকী দেন তারা। এ বিষয়ে আলমগীর বলেন, এটা তাদের নিজস্ব রাস্তা। পেছনের জমি তাদের। রাস্তাসহ তারা পেছনের জমি বিক্রয় করেছেন। যারা তাদের জমি ক্রয় করেছেন তারাই শুধু এই রাস্তা ব্যবহার করতে পারবে। সাদিয়ারের জমি অন্য দাগে এজন্য সাদিয়ার এই রাস্তা দিয়ে চলাচল করতে চাইলে তার নিকট থেকে ক্রয় করতে হবে। নইলে এ রাস্তা দিয়ে চলাচল করতে দেবেনা বলে হুঁমিয়ারী দেন তিনি। আর এ নিয়ে ভবিষ্যতে বাড়াবাড়ি করলে পরিনাম ভালো হবেনা বলে জানান তিনি। ঘটনাস্থল কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পরিদর্শন করেছেন। সেইসাথে উভয়রেক শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin