রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

৩জুলাই রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মেরাথন উপলক্ষে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “নদী বাঁচলে বাঁচবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সকল নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূরীকরণ, দখল ও দূষণমুক্তকরণ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ৩ জুলাই, ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিবেশভিত্তিক সচেতনতামূলক মেগা ইভেন্ট, ‘রান ফর পদ্মা’ মেরাথন অনুষ্ঠিত হবে। ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথনের দেশের সকল জেলা হতে প্রায় ৫০০জন মেরাথন দৌরবিদ অংশগ্রহন করবেন।

ইতোমধ্যে সবার নিবন্ধন সম্পন্ন হয়েছে। সেইসাথে বাহিরের মেরাথনবিদদের রাজশাহীতে থাকার জন্য সকল সুব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পদ্মা গার্ডেন এর সংবাদ সম্মেলন করে এমটাই জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ‘রান ফর পদ্মা’,ম্যারাথন ২০২৬-এর প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন এমনটাই জানান। তিনি আরো উল্লেখ করেন এই আয়োজনের মূল লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা।

তিনি বলেন, এমন একটি বিষয় নিয়ে এখানে সংবাদ সম্মেলন হচ্ছে যা শুধু রাজশাহী নয়, পুরো বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সরাসরি জড়িত। সেই বিষয়টি হলো ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সকল নদ-নদী বাঁচানোর আন্দোলন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উজানে একতরফা পানি প্রত্যাহার, নদী দখল, দূষণ এবং নিয়মিত খননের অভাবে আমাদের নদী আজ ভয়াবহ সংকটে। বিশেষ করে পদ্মা নদী বছরের দীর্ঘ সময় পানিশূন্য হয়ে পড়ায় নদীর নাব্যতা কমছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়ায় দেশের পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। নদী রক্ষা এখন কেবল পরিবেশের ইস্যু নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তার প্রশ্ন বলে উল্লেখ করেন তিনি।

এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ৩ জুলাই ২০২৬, শুক্রবার, সকাল ৬টায় রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর পদ্মা’, ৭.৫ কি.মি. মিনি ম্যারাথন। ম্যারাথনটি রাজশাহীর ঐতিহ্যবাহী লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হবে। এইমেরাথনের মূল উদ্দেশ্য হচ্ছে, পদ্মাসহ দেশের সকল নদীকে দখল ও দূষণমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, বরেন্দ্র অঞ্চলের পানির সংকট, মরুকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা, আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক জনমত গড়ে তোলা এবং তরুণদের মাদক ও ডিজিটাল আসক্তি থেকে বের করে খেলাধুলা ও সামাজিক দায়িত্বে সম্পৃক্ত করা।

এই আয়োজন সফল করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ, সিভিল সার্জন কার্যালয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাথে কাজ করছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা, মেডিকেল সাপোর্ট, রুট ম্যানেজমেন্ট ও পানি সরবরাহের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘রান ফর পদ্মা’র আহ্বায়ক জুলফিকার আলী হায়দার, সদস্য সচিব জাহিদুল ইসলাম সানি, যুগ্ম আহ্বায়ক মুইন বিন মোস্তফা, রাজশাহী রানার্স কমিটির সামসুর রহমান, দপ্তর সম্পাদক সামিউর রহমান, সাংগঠনিক সম্পাদক তাহসিন শেখ ও কোষাধ্যক্ষ মুজাহিদুর রহমান ফাইনসহ বিভিন্ন প্রিন্ট, ইনেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin