রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৭৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন বিভাগ লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে। ইংরেজি ও অর্থনীতি বিভাগের পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় প্রশাসন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এবং সর্বশেষ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং সমাজবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। পরীক্ষা চলাকালে সার্বিক পরিবেশ ও কার্যক্রম পরিদর্শন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্রক্টর ডা. আব্দুল আউয়াল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র ছিল পাঠ্যসূচিভিত্তিক, মানসম্মত এবং পরীক্ষার পরিবেশ ছিল অত্যন্ত অনুকূল। অভিভাবকরাও বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করেন।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সামার ২০২৬ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িাঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin