রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মিলন

  • প্রকাশ সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে একটি বহুমুখী জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়। বুধবার লায়ন্স ক্লাব অব রাজশাহী ও তার সহযোগি সংগঠন লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন এর যৌথ উদ্যোগে পবা উপজেলায় অবস্থিত লায়ন মোশাররফ হোসেন চৌধুরী চক্ষু হাসপাতালে এই ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন অতীতের বিভেদ ভুলে তরুণ প্রজন্মের হাত ধরে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, লায়ন্স ক্লাব রাজশাহীতে আঠান্ন বছর ধরে জনগণের সেবা প্রদান করে যাচ্ছে। এই ক্লাব গরীব অসহায়দের সর্বদা সহযোগিতা করে আসছে বলে তিনি উল্লেখ করেন।

এমপি বলেন, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন মূলত রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসাসহ প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। আগামী দিনে তাদের এই লায়ন্স ক্লাব সমুহে অন্যান্য চিকিৎসাব্যবস্থাও চালু করার করার পরামর্শ দেন তিনি।

রাজশাহীর রুক্ষ আবহাওয়া ও বৃষ্টিপাতের অভাবের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এক সময়কার ‘সবুজ রাজশাহী’ গাছ কেটে ফেলার কারণে আজ হুমকির মুখে। পরিবেশের এই ভারসাম্যহীনতা দূর করতে বৃক্ষরোপণ করা ছাড়া কোন উপায় নেই। সরকার দেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ রোপনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন। লায়ন্স ক্লাবের এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সেই লক্ষ্যেরই একটি অংশ। তিনি বলেন, সামনের রাজশাহী-নওগাঁ রাস্তার দুইপার্শে একসময় প্রচার গাছ ছিলো। কিন্তু সে গাছগুলো অনেক স্থানে প্রয়োজন ছাড়াই কাটা হয়েছে। এরকম অবস্থা শহর ও নগরেরও করা হয়েছে। এজন্য রাজশাহী আজ রুক্ষতায় পরিণত হয়েছে।

এমপি বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন সারাদেশে বৃক্ষরেপানের জোয়ার বয়ে যায়। মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিপ্লবী বৃক্ষরোপণ কর্মসূচির কথাও তিনি স্মরণ কেেরন। এছাড়াও বর্ষাকালের বৃষ্টির পানি ধরে রাখতে এবং তা যথাযথভাবে কাজে লাগাতে খাল খনন কর্মসূচির ওপরও জোর দেওয়া হয়।

গ্রামাঞ্চলের কৃষিজ ব্যবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, আগে প্রতিটি বাড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালন করা হলেও এখন তা অনেকটাই খামারভিত্তিক হয়ে গেছে। এই ঐতিহ্য ফেরাতে এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গরু-ছাগল বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর তিনি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং তাদের নিজ নিজ বাড়িতে গাছ লাগানোর উৎসাহ প্রদান করেন।

দেশের সাম্প্রতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বাংলাদেশের মানুষের জন্য যে কালো অধ্যায় ছিল, আমাদের দামাল ছাত্র ও সন্তানেরা তার পরিসমাপ্তি ঘটিয়েছে। আমরা আমাদের সন্তানদের মনে কারো প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে চাই না। আমরা অনেক আশা নিয়ে বুক বেঁধেছি, আর এই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর হবে আমাদের সামনে বসে থাকা এই শিক্ষার্থীরা।” শেষে তিনি অত্র ক্লাব মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারবক্স গার্হস্থ্য ও অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা সাহাদৎ, লায়ন্স ক্লাব অব রাজশাহী এর সভাপতি লায়ন ইফতেয়ার মাহমুদ বাবু ও লিও ক্লাব অব রাজশাহীর সভাপতি লিও রাকিব হাসানসহ লায়ন্স ক্লাব ও লিও ক্লাব এর অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, লায়ন্স ক্লাবের জুলাই থেকে জুন মাস পর্যন্ত নির্ধারিত বর্ষপঞ্জিকার অংশ হিসেবে এই সেবামূলক কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin