রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রাজশাহী বিভাগীয় সংবর্ধনা ও মতবিনিময় সভা

  • প্রকাশ সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রাজশাহী বিভাগের আয়োজনে শরিবার সকাল সাড়ে ১০টায় নাটোরের আনন্দ ভবনে উপজেলা, মহানগর ও জেলা সভাপতি ও সচিবদের নিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রাজশাহী বিভাগীয় সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রাজশাহী বিভাগীয় সচিব ইয়াকুব আলী, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় কমিটির অর্থ সচিব শেখ সাদী মোহাম্মদ আলী, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া ও সচিব ফারুক হোসেন। এছাড়াও নাটোর, রাজশাহী, চাঁপাইনাববগঞ্জ, বগুড়া, পাবনা ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা, মহানগর ও জেলা কমিটির সভাপতি ও সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কিন্ডারগার্টেন এর নানা বিষয় সভাপতি তুলে ধরেন। এনিয়ে উপস্থিত সবার মধ্যে আলোচনা হয়। আলোচনায় কিন্ডারগার্টেন পরিচালনায় নানা সমস্যা উথরিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে সরকারের সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি কিন্ডার গার্টেন সোসাইটির সাফল্য কামনা করেন। সেইসাথে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin