রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয়ের প্রত্যয়: এমপি মিলনের

  • প্রকাশ সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা, স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল একটি বিশেষ দিবস। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবান আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন দেশের টাকা দেশেই রাখা এবং জনগণের প্রতি শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

সোমবার বিকেলে পবা উপজেলায় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে আলোচনা সভা এসব কথা বলেন এমপি। এমপি মিলন বলেন, দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টের টাকা নিয়ে কেউ দিল্লি, দুবাই, লন্ডন কিংবা আমেরিকায় বিলাসবহুল জীবন কাটাতে বা বেড়াতে যাবেন না। বরং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এই টাকা স্থানীয় পর্যায়েই বিনিয়োগ করা হবে।

গ্রামীণ জনপদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য একটি বিশেষ আর্থিক পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন গ্রামীণ পর্যায়ে অর্জিত প্রতি ১০ টাকার মধ্যে সাড়ে ৯ টাকা স্থানীয় অর্থনীতিতেই খরচ করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতি ১০ টাকা থেকে বাকি ৫০ পয়সা সঞ্চয় হিসেবে জমা রাখা হবে।
এছাড়াও তিনি বলেন, পল্লী উন্নয়ন কাঠামো শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আজ প্রতীকী হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বেশ কিছু উপকারভোগীর মাঝে আর্থিক সহযোগিতা ও এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

৬ জুলাই থেকে শুরু হওয়া এই দিবসটি প্রতি বছর নিয়মিতভাবে পালিত হবে, যা গ্রামীণ অবকাঠামো সচল রাখতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

জনগণের প্রতি দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আপনাদের কাছে আমরা জবাবদিহিতা করতে বাধ্য। এবং সব সময়ের জন্যই এই জবাবদিহিতা নিশ্চিত করব। এর আগে বেলুন উড়িয়ে পল্লী উন্নয়ন দিবসের উদ্বোধন করা হয়। এরপর একটি শোভাযাত্রা নিয়ে পবা উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, জেলা বিএনপির সদস্য শাহাজাহান আলী,পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, কৃষক দল কেন্দ্র কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম সাহেব, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও সদস্য মাজদার রহমান।

এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং বিআরডিবির সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin