রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর নওহাটা এল.এস.ডি আকস্মিক পরিদর্শনে এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অবস্থিত সরকারী খাদ্য গোডাউন (এল.এস.ডি) আকস্মিক পরিদর্শনে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি গতকাল দুপুরে এই পরিদর্শন করেন। অত্র গোডাউনের একটি খবর দেখে তিনি সেখানে যান এবং প্রকৃত তথ্য ও সঠিক ঘটনা জানতে চান। সেইসাথে কোন প্রকার অনিয়ম ও দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না বলে সাফ জানিয়ে দেন।

এ সময়ে সেখানকার কর্মরত শ্রমিক মনিরুল ইসলাম, আনোয়ার হোসেন, ও অনিকসহ আরো অনেকে বলেন, আবু সাইদ লাল ট্রাকে করে গোডাউনে খাদ্য আনা নেয়া করেন। শুক্রবার বিকেলেও দিকে গোডাউন থেকে ট্রাকে মাল উত্তোলনের জন্য আসেন। কিন্তু সে সময়ে তারা গোডাউনে ছিলেন না। জুম্মার নামাজ পরে তারা বাড়ি চলে যান। আর তারা প্রতি ট্রাক থেকে মাল লোড-আনলোড করতে নিয়মানুযায়ী বিশ টন মালের বিপরীতে মাত্র আটশত টাকা ভাউচারের মাধ্যমে নেন। তারা আরো বলেন, আবু সাইদ লাল, পতিত সরকারের দোসর। তিনি সর্বাদা গোডাউনে এসে শ্রমিকদের সাথে খারাপ আচরণ করেন। শুধু তাইনয় তিনি নিয়মনীতি মানতে চাননা বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন গোডাউনে নিয়মানুযায়ী মালামাল লোড-আনলোড করার পরামর্শ দেন। সেইসাথে কাউকে কোন প্রকার বাড়তি সুযোগ সুবিধা না দেয়া এবং কোন প্রকার সমস্যা হলে তাঁকে জানানোর কথা বলেন। সেইসাথে প্রয়োজন ছাড়া গোডাউনের গেট সর্বদা বন্ধ রাখার পরামর্শ দেন তিনি। গোডাউন ইনচার্জ মিজানুর রহমান বলেন, মালামাল লোড-আনলোড করতে অনেক সময়ে কিছুটা ছাড় দিতে হয়। তবে লাল যে অভিযোগ করেছেন তা সত্য নয়। এখানকার শ্রমিকরা নিয়ামানুযায়ী অর্থ নেন। তবে এ বিষয়ে তিনি আরো সতর্ক থাকবেন বলে জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin