রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

যাত্রী সেবার মান উন্নয়নে সিএনজি মালিক সমিতির সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

  • প্রকাশ সময় শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। মতবিনিময় সভায় যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির যত্রতত্র রাস্তায় গাড়ি পার্কিং না করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে শ্রমিকদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও যাত্রীদের নিকট থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় এবং শহরের সার্বিক শৃঙ্খলা বজায় থাকে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য মালিক সমিতির নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক শ্যামল শেখ, সহ-সভাপতি মোহাম্মদ হাবিব, সহ-সাধারণ সম্পাদক সোহান এবং কার্যকরী সদস্য রাশিদুল ও মিনারুল, অফিস সহকারী হৃদয় এবং সুপারভাইজার খোরশেদ, বিপ্লব ও মাইনুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin