বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

জাল কাগজপত্র দিয়ে জমি দখলের পায়তারার বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাল কাগজপত্র দিয়ে জমি দখলের পায়তারার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেলে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে তারা এই মানববন্ধন করেন। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারে সদস্য ফাতেমা বেগম লিনা বলেন, তার পিতা মৃতঃ আজিমুদ্দিন মারা যাওয়ার পর ওয়ারিশন সুত্রে তারা চার ভাইবোন ও তাদের মা ঐ সম্পত্তির অংশিদার হন । গত চার বছর পুর্বে দুর সর্ম্পকের আত্মীয় রঞ্জু পারভীন,রকি ও মনিকা তারা তাদের জমির জাল কাগজপত্র তৈরী করে ভুমি অফিসে তাদের নামের খাজনা স্থগীত করে দেয়।

অথচ তাদের জমির দলিল,খাজনা,খতিয়ান ও আরএস,সিএস রেকর্ড সব আমাদের নিজ নামে আছে। তারপর ও তাদের খাজনা স্থগীত করেছে ভুমি অফিস। তারা ভুমি অফিসে গেলেও তাদের কাগজপত্র দেখে কোন সমাধান দিচ্ছেন না । তাহলে কি তারা এর কোন সমাধান পাবেন না বলে প্রশ্ন করেন। তারা সরকার ও প্রশাসনের কছে ন্যায় বিচার প্রার্থনা করেন। যাতে তারা পরিবার নিয়ে নিজ যায়গায় বসবাস করতে পারেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মৃত আজিমুদ্দিনের বড় ছেলে মামুনুর রশিদ চন্দন, মেয়ে ফাতেমা বেগম লিনা, মেয়ে নাদিরা বেগম লিপি ও মৃত আজিমুদ্দিনের স্ত্রী রওশন আরা বেগমসহ জামাই ও এলাকাবাসী ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin