রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অসুস্থদের মাঝে চিকিৎসা সেবার চেক বিরতরণ, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিৎ করতে সরকার বদ্ধপরিকর: মিলন

  • প্রকাশ সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর বিসিক এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সেবার চেক বিতরণ করা। মোট ঊনিশ জনের মধ্যে এই চেক বিতরণ করা হয়। বিসিক এলাকায় নিজ কার্যালয় হতে চেক বিতরনের পূর্বে বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, বাংলাদেশ সরকারের জনপ্রিয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক এর পক্ষ থেকে এই চিকিৎসা সেবার চেক বিতরণ করা হলো।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের মৌলিক চাহিদাগুলো পুরণে বদ্ধপরিকর। এরমধ্যে বেশী গুরুত্ব দেয়া হয়েছে স্বাস্থ্যখাতে। তিনি বলেন, সরকারী যে পরিত্যাক্ত ভবন রয়েছে, সেগুলোকে স্বাস্থ্যসেবার কাজে ব্যবহার করার জন্য ইতোমধ্যে স্বস্ব মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী চিঠি দেয়ার নির্দেশনা দিয়েছেন। এমপি আরো বলেন, স্বাস্থ্যসেবা সবার নিকট আরো দ্রুত পৌছে দিতে সরকার ইতোমধ্যে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার প্রস্তুুতি গ্রহন করেছেন। এরমধ্যে আশি শতাংশ নারী নিয়োগ পাবেন।

এমপি বলেন, রাজশাহী আরেকটি স্বাস্থ্যসেবার দ্বার খুলেছে। রাজশাহীর পবায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এখানে শুধু লেখাপড়া হবেনা। এক হাজার দুইশত শয্যার হাসপাতালও সেখানে তৈরী হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, সরকার ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিকগুলো আরো সক্রিয় করার জন্য তিনি কাজ শুরু করেছেন। সেইসাথে ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে বিশেষজ্ঞ ডাক্তার যেন থেকে চিকিৎসাসেবা নিয়মিত করতে পারেন তার ব্যবস্থাও সরকারের প্রধানমন্ত্রী করছেন বলে জানান তিনি। আর এই সকল কাজগুলো যেন ভালভাবে এবং সুস্থভাবে বাস্তবায়ন করতে পারেন তারজন্য সবার নিকট দোয়া চান। সেইসাথে তিনি যেন পবা-মোহনপুরসহ সবার সেবা করে যেতে পারেন তার জন্যও সবার নিকট দোয়া প্রার্থনা করেন সংসদ সদস্য।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin