রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে শিক্ষার্থীদের মধ্যে যুবদলের গাছের চারা বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। বুধবার সকালে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির উদ্যোগে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। এ সময়ে রবি বলেন, সরকার পাঁচ বছরে দেশে পঁচিশ কোটি গাছের চারা রোপন করার ঘোষনা দিয়েছেন। এই ঘোষনা বাস্তবায়নে তিনিও কাজ করছেন বলে উল্লেখ করেন।

রবি আরো বলেন, পতিত সরকার সারাদেশে তথাকথিত উন্নয়নের নামে কোটি কোটি গাছ কেটে ফেলেছে। এতে দেশের পরিবেশের ভারসাম্য হারিয়ে গেছে। সারাদেশের ন্যায় রাজশাহীতেও ছোট বড় অনেক গাছ কাটা হয়েছে। এমনকি শতবর্ষীগাছগুলোও রেহাই পায়নি পতিত সরকারের দোসর রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের কবল থেকে। এ অবস্থা থেকে রাজশাহীকে বাঁচাতে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ন্যায় তিনিও যুবদলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে গাছের চারা রোপন ও বিতরণ অব্যাহত রেখছেন। এরই ধারাবাহিকতায় তিনি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই গাছের চারা বিতরণ ও রোপন করেছেন বলে উল্লেখ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্যামল শেখ, কামরুজ্জামান মিলন ও শুভসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin